আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ স্থুলতা বা ওবেসিটির সমস্যায় ভুগছেন কমবেশি অনেকেই। দীর্ঘ সময় একজায়গায় বসে কাজ, ফাস্টফুড খাওয়ার প্রবণতা ইত্যাদি কারনে লাগামছাড়া বেড়ে চলেছে মধ্যপ্রদেশ। কিভাবে রাখবেন ভুঁড়ি কে নিজের নিয়ন্ত্রণে তবে আপনাকে খেতে হবে এক বিশেষ ধরনের চা বলা ভালো মশলা চা।
আরও পড়ুন:
এক জনপ্রিয় ফুডব্লগার রেখা খান্ডেলওয়াল ভুঁড়ি কমানোর একটি জাদুকরী চায়ের রেসিপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে পড়েছে।
তিনি পরামর্শ দেন, সকালে খালি পেটে ৫ মসলার চা পানেই থাইরয়েড, ডায়াবেটিস এমনকি অতিরিক্ত ওজনও নিয়ন্ত্রণে রাখা যাবে।
আরও পড়ুন:
৫ মসলাগুলো হলো- ২ টেবিল চামচ ধনে বীজ, ২ টেবিল চামচ মৌরি বীজ, ২ টেবিল চামচ জিরা, ২ টেবিল চামচ ক্যারাম বীজ, ১ ইঞ্চি দারুচিনি স্টিক ও প্রয়োজনমতো জল।
আরও পড়ুন:
এই চা তৈরি করতে প্যানে সব মসলা হালকা টেলে নিতে হবে। তারপর তা পিষে গুঁড়ো করে নিতে হবে।
হালকা গরম জলেতে এই গুঁড়ো মিশিয়ে দৈনিক সকালে পান করতে হবে।চাইলে সব সব আস্ত মসলা জলেতে ফুটিয়েও তৈরি করতে পারেন বিশেষ এই চা। সবশেষে একটি কাপে চা ছেঁকে তাতে সামান্য লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। স্বাদ বাড়াতে চাইলে সামান্য মধুও মেশাতে পারেন।
আরও পড়ুন:
রেখা খান্ডেলওয়াল বলছেন একমাস খেয়ে দেখুন তফাতটা নিজেই বুঝবেন।
আরও পড়ুন: