পুবের কলম, ওয়েব ডেস্কঃ ডিজিটাল যুগে কোটি কোটি গ্রাহকরা অনলাইনে UPI এর মাধ্যমে নিজেদের টাকা লেনদেন করে থাকেন। যত দিন যাচ্ছে এই লেনদেনের পরিমান আরও বাড়ছে। তবে ১ আগস্ট থেকে এই নিয়মে আসতে চলেছে বড় ধরণের পরিবর্তন। এনপিসিআই নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা সকলকেই মেনে চলতে হবে।
আরও পড়ুন:
UPI সিস্টেমে বড় ধরণের একটি পরিবর্তন করা হবে। ফলে সেখানে নিজের UPI অ্যাপে আপনি দিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন সেটি স্থির করা থাকবে। তার বেশি আপনি নিজের ব্যালেন্স চেক করতে পারবেন না।
আরও পড়ুন:
বর্তমান সময়ে প্রতি মাসে প্রায় ১৬ বিলিয়ন টাকা এর মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে।
ফলে UPI-এর ওপর চাপ প্রতিদিন বাড়ছে। ফলে সেখানে প্রতিটি ব্যাঙ্ককে বাড়তি চাপ নিতে হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যাও সামনে এসেছে।আরও পড়ুন:
বিগত কয়েক মাসে বেশ কয়েকবার UPI সিস্টেম বসে গিয়েছে। এটি হওয়ার একমাত্র কারণ হল অতিরিক্ত চাপ। এই চাপকে এবার রোখার জন্যই বিশেষ পদক্ষেপ নেওয়া হল। এটি শুরু হয়ে যাবে ১ আগস্ট থেকেই।
আরও পড়ুন:
UPI-এর পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন ফোন পে, পেটিএম, গুগল পে জাতীয় যা কিছু রয়েছে সেগুলি নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।
এটি শুরু হবে ১ আগস্ট থেকে। এতদিন ধরে গ্রাহকরা যখন তখন নিজেদের ব্যালেন্স চেক করতে পারতেন। তবে এবার থেকে তারা সারাদিনে ৫০ বার নিজেদের ব্যালেন্স চেক করতে পারবেন। এর বেশি তারা করতে পারবেন না।যেভাবে কোটি কোটি গ্রাহকের মোবাইল নম্বর এক জায়গায় রয়েছে সেখান থেকে যদি সকলে মিলে সারাদিন ধরে নিজেদের ব্যালেন্স চেক করতে থাকে তাহলে যে পরিমান চাপ আসবে তাকে সামাল দেওয়া যাবে না। পরবর্তীকালে এই ব্যালেন্স চেকের পরিমান ২৫ বারে নামিয়ে নিয়ে আসা হবে বলেই খবর মিলেছে। এছাড়া দিনের বেশ কয়েকটি সময় স্থির করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যেই ব্যালেন্স চেক করা যাবে তারপর আর নয়।
পাশাপাশি ইউপিআই অ্যাপের মাধ্যমে একদিনে ২৫টি লিঙ্কড অ্যাকাউন্ট দেখতে পারবেন। অটোমেটিক পেমেন্টসের জন্য একবারই সুযোগ মিলবে। তা সফল নাহলে তিন বার চেষ্টা করা যাবে। তবে ব্যস্ত সময়ে অটো পে-র জন্য চেষ্টা করা যাবে না।আরও পড়ুন:
সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা অবধি সময়কে UPI লেনদেনের ব্যস্ত সময় হিসাবে গণ্য করা হয়। ওই সময়ের মধ্যে অটো পে যাতে না হল তা নিশ্চিত করতে ব্যাঙ্কগুলিকেও নির্দেশ দিয়েছে এনপিসিআই। আগে একটি ইউপিআই-এর মাধ্যমে টাকা ট্রান্সফার, লেনদেনের স্ট্যাটাস চেক করতে ৩০ সেকেন্ড লেগে যেত, এখন তা সম্পূর্ণ হবে ১০ থেকে ১৫ সেকেন্ডে। অতীতে ইউপিআই অ্যাড্রেস ভেরিফাই করতে সময় লাগত ১৫ সেকেন্ড। এখন তা ১০ সেকেন্ডেই হয়ে যাবে।
আরও পড়ুন: