২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে চূড়ান্ত ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। অধিনায়ক হিসেবে থাকছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপই হতে চলেছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
আরও পড়ুন:
২০২২ সালের ফিফা বিশ্বকাপ ২০২২ জয়ী দলের অধিকাংশ তারকাই জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে।
মেসির পাশাপাশি আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ-সহ মোট ১৭ জন বিশ্বকাপজয়ী সদস্য।আরও পড়ুন:
তবে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক অবসর ভেঙে দলে ফেরানো হয়নি তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া-কে। ২০২৪ সালের কোপা আমেরিকা ২০২৪ জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। এছাড়া ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন কাতার বিশ্বকাপজয়ী লেফট ব্যাক মার্কোস আকুনা।
আরও পড়ুন:
এবারের স্কোয়াডে বড় সুখবর হয়ে এসেছে জিওভানি লো সেলসো-র প্রত্যাবর্তন। ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা এই মিডফিল্ডার এবার প্রথমবারের মতো বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায়। পাশাপাশি সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ প্রতিভাবান ফুটবলারও। তাঁদের মধ্যে রয়েছেন ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা।
আরও পড়ুন:
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ‘জে’ গ্রুপে খেলবে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে পরবর্তী প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। রক্ষণভাগে আছেন লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।
আরও পড়ুন:
মাঝমাঠে থাকছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আর আক্রমণভাগে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার দায়িত্বে থাকবেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।