ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার জারি করা এক জরুরি সতর্কবার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে। খবর দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সতর্কবার্তায় বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারবেন না, তারা যেন দ্রুত নিজেদের বাসভবন বা অন্য কোনও নিরাপদ স্থানে আশ্রয় নেন।
পরিস্থিতির অবনতি হলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে, শুক্রবার ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের ঠিক আগেই এই সতর্কবার্তা জারি হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, ইরান আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলিকে সহায়তা এবং নিজেদের নাগরিকদের সঙ্গে আচরণ নিয়েও আলোচনা হবে। অন্যদিকে, ইরানের শীর্ষ এক কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কোনও আলোচনায় রাজি নয় তেহরান। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনা এলে বৈঠক ভেস্তে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।‘এখনই ইরান ছাড়ুন’—মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র, বৈঠকের আগেই বাড়ল উদ্বেগ
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭
আরও খবর
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলার অভিযোগ, নিহত ৪০০
ইরান যুদ্ধে আহত অন্তত ২০০ মার্কিন সেনা, জানাল মার্কিন সেনাবাহিনী
যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র
মহারাষ্ট্রের ধর্মান্তর বিরোধী বিলকে "এই ধরণের আইনের চেয়েও খারাপ" বলে অভিহিত করেছেন ওয়াইসি
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস

নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি

নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের

ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন

সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের