পুবের কলম ওয়েব ডেস্ক: গাজায় নিরীহ মানুষদের ওপর গণহত্যা চালিয়ে যেতে ইসরাইলকে বিপুল পরিমাণে গোলাবারুদ দিয়েছে আমেরিকা। এখনও পর্যন্ত ইসরাইলি সেনাকে ২ হাজার পাউন্ডের বোমা পাঠিয়েছে মার্কিন সরকার। ইসরাইলকে বিপুল পরিমাণে বাঙ্কার বাস্টার বোমাও সরবরাহ করেছে ওয়াশিংটন। ইসরাইলে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জামও পাঠিয়েছে আমেরিকা। ইসরাইলি সেনাবাহিনীকে প্রায় ১৫ হাজার বোমা ও ৫৭ হাজার কামানের গোলা দিয়েছে তারা।
৭ অক্টোবর হামাসের অভিযানের পর থেকেই ইসরাইলকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।আরও পড়ুন:
সম্প্রতি নতুন করে ইসরাইলে গোলা-বারুদ পাঠিয়েছে বাইডেন সরকার। ইসরায়েলি সেনাবাহিনীকে ১০০টি বিএলইউ-১০৯ বাঙ্কার বাস্টার পাঠিয়েছে যার ওজর প্রায় দুই হাজার পাউন্ড।
আরও পড়ুন:
শুক্রবার থেকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা চালানো শুরু করেছে ইসরাইল। যুদ্ধবিরতি শেষ হতে না হতেই দখলদার ইসরাইলের বিমান হামলায় ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১ ডিসেম্বর থেকে শুরু হওয়া হামলায় আহত হয়েছেন এক হাজারেরও মতো অসামরিক মানুষ।আরও পড়ুন:
সূত্রের খবর, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এখনও পর্যন্ত ২০০রও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। শুক্রবার ভোর থেকেই দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলে অনবরত বোমাবর্ষণ শুরু করে ইসরাইলি বাহিনী। আকাশ ধোঁয়ায় ছেয়ে যায়, আতঙ্গে সাধারণ মানুষকে দিশাহীন ভাবে ছুটতে দেখা যায়। পাশাপাশি দক্ষিণ গাজার কয়েকটি অঞ্চলে লিফলেট ফেলে ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বলে ইসরাইল। প্রাণ বাঁচাতে এখন স্থানীয় বাসিন্দারা পশ্চিমাঞ্চলে পালাতে শুরু করেছে। শনিবার ভোর থেকেই গাড়িতে জিনিসপত্র বোঝাই করে তারা এলাকা ত্যাগ করছে।
আরও পড়ুন: