ইনামুল হক, বসিরহাট: সাতসকালে দুয়ারে দুয়ারে সবজি নিয়ে হাজির সুন্দরবনের লক্ষ্মী। দীর্ঘ ৩০ বছর ধরে ভ্যান রিকশা চালিয়ে বর্ষা, গ্রীষ্ম, শীত ভোর হতেই দুয়ারে হাজির হন সুন্দরবনের লক্ষী দেবী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের ১৪ নম্বর স্যান্ডেলের বিল এলাকায় 'লক্ষ্মী দেবী' নামে পরিচিত এই সংগ্রামী যোদ্ধা। ১৫ বছর বয়স থেকে সংসারের অভাব অনটনের লড়াইয়ে শামিল।
অভাবের সংসারে বেঁচে থাকাই ছিল মূলমন্ত্র। পড়াশোনায় ইতি টেনে সংসারের হাল ধরেছিল অসুস্থ বাবা মায়ের পাশে দাঁড়াতে। তাই জলে জঙ্গলের লড়াই করে বেঁচে থাকা অন্য পাঁচজনের মতো অন্যকাজ কর্মের মধ্যে জীবন সংগ্রামের লড়াই না করে একেবারে একটি ভ্যান রিক্সা নিয়ে বিভিন্ন রকমের সবজি সাজিয়ে ঘরের দুয়ারে পৌঁছে যেত লক্ষী। কালিন্দী নদীর পারে দুয়ারে দুয়ারে হাজির হতো বিভিন্ন স্বাদের সবজি ফসল নিয়ে। শীতকালে যেমন আলু, ফুলকপি, বিট, গাজর, বরবটি, বিট কাঁচালঙ্কা কেনার জন্য ঘর থেকে বেরিয়ে আসে এলাকাবাসী। দুই মেয়ে, এক ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আজ লক্ষ্মী হয়ে উঠেছে সুন্দরবনের ঘরের লক্ষী। একদিকে তাদের পড়াশুনার খরচ জোগাড়, অন্যদিকে স্বামীর পাশে দাঁড়িয়ে সংসার চালাচ্ছেন। তাই সকাল হতেই লক্ষ্মীর সবজি কিনতে ভিড় জমানন সুন্দরবন পাড়ের প্রত্যন্ত গ্রামের মানুষ। জৈবসারে তৈরি হরেক রকমের সবজি মিলবে লক্ষী দেবীর কাছে। নিজেই চাষ করে ফসল ফলিয়ে কম দামে জঙ্গল পারের মানুষকে সবজি খাইয়ে লক্ষ্মী হয়ে উঠেছেন সত্যিকারের 'লক্ষ্মী দেবী'।ভ্যান-রিকশায় সবজি ফেরি করে রুজির লড়াই সুন্দরবনের লক্ষ্মীর
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩, ১৩:১৭
আরও খবর
সুন্দরবনে বাড়ল মাছরাঙার সংখ্যা
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
সুন্দরবনের মাটিতে আপেল গাছ
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
সুন্দরবনে এই প্রথম পালিত হল আন্তর্জাতিক বিধবা দিবস
সুন্দরবনে এই প্রথম পালিত হল আন্তর্জাতিক বিধবা দিবস
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর