পুবের কলম প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মন্থা’র দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা দিয়ে তা প্রবেশ করতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জোড়া ফলায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। তা শুক্রবার পর্যন্ত চলতে পারে। অর্থাৎ জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি-কাঁটা থাকছে।
শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে ৩১ অক্টোবর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি , ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।রাজ্যের তিন জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা। নদীয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা। কলকাতাতেও মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতে। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে।‘মন্থা’র প্রভাবে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৬
আরও খবর
ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা
মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি
সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস
রাজ্য থেকে বিদায় নিল বর্ষা
দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির প্রভাবে আগাম কমলা সতর্কতা জারি
দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির প্রভাবে আগাম কমলা সতর্কতা জারি
আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা
আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা
সর্বাধিক পাঠিত
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দেওয়ার জন্য ১,৪৬৮ জন ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে