১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিন-লাদেনকে হত্যার দাবি করা মার্কিন সৈন্য গ্রেফতার

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে তিনি ছিলেন  প্রাক্তন নৌসেনা ‘সিল’ সদস্য। এই রবার্ট জে ‘ও নিলকে গ্রেফতার করা হয়েছে টেক্সাসে। জানা যায়, ‘ও নিল, ২০১১ সালে মার্কিন অভিযানে আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছিলেন। এমন দাবি তিনি নিজেই করেছিলেন এক সাক্ষাৎকারে। এ দিকে, টেক্সাসে অভিযুক্ত রবার্টের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও শারীরিকভাবে কাউকে আহত করার অভিযোগ উঠেছে। ফলে কাউকে মারধরের অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

জেল রেকর্ড থেকে তেমনই তথ্য মিলেছে। জানা গিয়েছে, ও নিলকে ফ্রিসকোতে গ্রেফতার করার পরই ছেড়ে দেওয়া হয়। একটি পডকাস্ট রেকর্ড করতে একটি স্থানীয় সিগার লউঞ্জে এসেছিলেন রবার্ট ও নিল। জেল থেকে মুক্তির জন্য ৩,৫০০ মার্কিন ডলারের বন্ড দিতে হয়েছে তাকে।

প্রসঙ্গত, ২০১১ সালে অপারেশন নেপচুন স্পিয়ারের অঙ্গ ছিলেন রবার্ট ‘ও নিল। রবার্ট ও’নিল ২০১৭ সালে প্রকাশিত তার স্মৃতিকথা ‘দ্য অপারেটরে’ লাদেনকে হত্যায় দুর্ধর্ষ সেই অভিযানের  গল্প তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, যে তিনিই ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তাঁর দাবিকে মার্কিন সরকার স্বীকৃতি না দিলেও একেবারে ফেলেও দেয়নি। এর আগেও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন রবার্ট ও’নিল। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের মন্টানা এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতের বিচারক তাকে খালাস দেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিন-লাদেনকে হত্যার দাবি করা মার্কিন সৈন্য গ্রেফতার

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার