পুবের কলম প্রতিবেদক: ক’দিন পরেই শুরু হবে বিশ্ব বাণিজ্য সম্মেলন। তার আগে বড় দায়িত্ব পেলেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার আলাপনকে দেওয়া হল ‘ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভালপমেন্ট কর্পোরেশন’-এর দায়িত্ব। জানা গিয়েছে, প্রাক্তন এই আমলাকে ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভালপমেন্ট কর্পোরেশন-এর চেয়ারম্যান করা হয়েছে।
সম্প্রতি নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, রাজ্যের শিল্পের বিকাশকে আরও ত্বরান্বিত করতে সরকার আলাপনকে দায়িত্ব দিয়েছে। জানা গিয়েছে, আগে এই পদে ছিলেন তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। গতবছর আগস্ট মাসে সৌমেন মহাপাত্রকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এতদিন এই দায়িত্বে রাখা হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। কিন্তু আগামী মঙ্গলবার থেকে বিজিবিএস বা বাণিজ্য সম্মেলন শুরুর আগেই এই শিল্প নিগমের দায়িত্ব বদল করলেন মুখ্যমন্ত্রী। আলাপন বন্দ্যোপাধ্যায় বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টা। রাজ্যের তথ্যপ্রযুক্তি সংস্থা ওয়েবেল এবং রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। তার সঙ্গে যুক্ত হল ছোট শিল্প নিগমের চেয়ারম্যানের পদ। প্রসঙ্গত, রাজ্যে শিল্পস্থাপনের লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে স্পেন ও দুবাই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই সফরে সঙ্গী হয়েছিলেন আলাপন। সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে বেশ কিছু শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্যে শিল্পস্থাপন নিয়ে বৈঠকও করেছিলেন তিনি। ফলে পশ্চিমবঙ্গে শিল্প আনতে প্রাক্তন এই আমলাকে কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই ছোট শিল্প স্থাপন নিগমের দায়িত্ব দেওয়া হল আলাপনকে।আরও খবর
জঙ্গি দমনে কড়া পদক্ষেপ রাজ্যের, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের ধাঁচে তৈরি হচ্ছে ‘এটিএস’
দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
সপ্তাহে দু'দিন পড়ুয়াদের ডিম দেওয়া হবে এবং কোনও মিড ডে মিল কর্মীর চাকরি যাবে না, জানালেন মুখ্যমন্ত্রী
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আজ থেকেই স্কুলে ইসকনের মিড ডে মিল, তারাতলায় মেগা কিচেন উদ্বোধন শুভেন্দুর
আজ থেকেই স্কুলে ইসকনের মিড ডে মিল, তারাতলায় মেগা কিচেন উদ্বোধন শুভেন্দুর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
দিল্লির পর এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের ডাক, অনুমতি চেয়ে পুলিশকে ইমেল