১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গান্ধিজীর প্রতি আপত্তিকর মন্তব্য, গ্রেফতার অসমের একটি দৈনিকের প্রাক্তন সম্পাদক

Human fingerprints and handcuffs

পুবের কলম,ওয়েবডেস্ক: গান্ধিজীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে অসমের এক প্রবীণ সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়েছেন। ওই সাংবাদিকের নাম অতীন দাস। তিনি বরাক উপত্যকার একটি প্রথম শ্রেণির বাংলা দৈনিক সংবাদপত্রের প্রাক্তন সম্পাদক। শুক্রবার কাছার জেলার শিলচরে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতীনকে। কংগ্রেস নেতা সামসুদ্দিন বড়লস্করের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। হায়খাকান্দি সদর পুলিশ স্টেশনে   তিনি অতীনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।

উল্লেখ্য, দেশ ভাগের ঘটনার জন্য ১৪ আগস্ট দিনটিকে ‘বিভাজন বিভীষিকা দিবস’ হিসেবে পালন করছে বিজেপি। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক অতীন দাস আপত্তিকর মন্তব্য করে বসেন মহাত্মা গান্ধির বিরুদ্ধে। সেই অনুষ্ঠানে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে গান্ধিজীর অবদান নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, দেশের একটি সম্প্রদায়ের প্রতি তোষণ করার মনোভাব ছিল গান্ধিজীর। তাঁর এই মন্তব্যর তীব্র সমালোচনা করে কংগ্রেস। ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই কংগ্রেস নেতা। অতীনের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটু গেরুয়াপন্থী সাংবাদিক। ২০২১ সালে তিনি সাংবাদিকতার জন্য অসমের হিমন্ত সরকারের হাত থেকে পুরস্কার পান।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গান্ধিজীর প্রতি আপত্তিকর মন্তব্য, গ্রেফতার অসমের একটি দৈনিকের প্রাক্তন সম্পাদক

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার