পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ঘটনায় ১২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ভোররাতে এই হামলা চালানো হয়েছে। নিহত ১২ জনের মধ্যে তিনজন ইসলামিক জিহাদ কমান্ডার এবং বাকি ৯ জন বেসামরিক নাগরিক। বেসামরিকদের বেশিরভাগ নিহত কমান্ডারদের পরিবারের সদস্য।
এই হামলার দায় স্বীকার করেছে ইসরাইলী সামরিক বাহিনী।আরও পড়ুন:
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের আধিকারিকরা জানিয়েছে, যে তিনজন ইসলামিক জিহাদ কমান্ডার নিহত হয়েছেন তাঁরা হলেন, জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাজা শহরের একটি বহুতল ভবনে এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। সম্প্রতি ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি এক বন্দির মৃত্যুর পর উভয়পক্ষের মধ্যে হামলা চলছে। ইসরাইলের ভূ-খণ্ডের দিকে রকেট ছোড়ার পরে ফিলিস্তিনে পাল্টা আক্রমণ চালাচ্ছে দেশটি।