পুবের কলম ওয়েবডেস্কঃ বীরভূম জেলার পর এবার মুর্শিদাবাদের সাগরদিঘীতে ৫৭৫ টি নকল সোনার কয়েন উদ্ধার হল।  উল্লেখ্য  গত ২৬শে জুন বীরভূমের দুই যুবক সাগরদিঘীর এক স্বর্ণকারের দোকানে এসে ২ টো আসল  সোনার কয়েন দেখিয়ে পরে ৫৭৫ টি নকল সোনার কয়েন বিক্রি করে ৯ই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়  দুই যুবক । পরে বাকি কয়েন গুলো যাচাই  করতে গেলে সবই নকল কয়েন বলে জানা যায়।

ছবি— রহমতুল্লাহ

ছবি— রহমতুল্লাহ

ঘটনাস্থলে সাগরদিঘী থানায় লিখিত অভিযোগ করে সেই স্বর্ণকার। সাগরদিঘী থানার পুলিশের তৎপরতায় জানতে পারা যায় ওই যুবক দের বাড়ি বীরভূমে সাঁইথিয়া এলাকায় যুবকদের নাম সেখ জামিরুল ও সেখ সাদেক দু'জনকেই সাগরদিঘী থানা পুলিশ গ্রেফতার করেছে।