মোল্লা জসিমউদ্দিন: চোরাই গাড়ি উদ্ধারের পর এবার অজয় নদের বালিলুট রুখতে তৎপর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। শুক্রবার গভীররাতে উত্তর-পূর্ব মঙ্গলকোট এলাকায় সড়কপথে কড়া নজরদারির মধ্যে ৭ টি বালি ভর্তি গাড়ি পাকরাও করলো স্থানীয় থানার পুলিশ। এইসব গাড়িগুলি থেকে বালি নিয়ে যাওয়ার কোন অনুমতি ছিলনা বলে জানিয়েছেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। জানা গেছে, দুটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। কোয়ারপুর এলাকা থেকে গাড়ি গুলি আটক রয়েছে থানায়।
বেশ কয়েকদিন আগেই আউশগ্রাম এলাকা থেকে এক চুরি হয়ে যাওয়া গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করে থাকে মঙ্গলকোট থানার পুলিশ। নবাগত আইসি পদে যিনি এসেছেন তিনি অপরাধ দমনে অত্যন্ত তৎপর বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন।মঙ্গলকোটের প্রায় কুড়ি কিমি দীর্ঘ অজয় নদের মধ্যে রয়েছে অনেক গুলি বালিঘাট।কোন ঘাটের লিজ শেষ হয়েছে? কোন ঘাটে কত পরিমাণ বালি উত্তোলন করার অনুমতি আছে? তার বিস্তারিত তথ্য থাকে ভূমি সংস্কার দপ্তরের কাছে।তাই সেইসব তথ্য পুলিশ কে জানালে সড়কপথে অভিযান চালাতে সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আবার অজয় নদে এপারে যেমন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট রয়েছে, ঠিক তেমনি অজয় নদের ওপারে রয়েছে বীরভূমের নানুর। অজয় নদের জলের ধারা বছরের বেশিরভাগ সময় কম থাকায় নানুর এলাকার বালিলুটেরারা মঙ্গলকোট সীমানায় বালি চুরি করে। এরফলে মঙ্গলকোট এলাকায় অশান্তির ঘটনা ঘটে। তবে মঙ্গলকোট পুলিশ সোর্স মারফত খবর পেলে অত্যন্ত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, 'ভুমি সংস্কার দপ্তর বালিঘাট নিয়ে সম্পূর্ণ তথ্য (লিজ,পরিমাণ ইত্যাদি) যথাসময়ে পুলিশ কে দিলে বালিলুটে প্রকোপ অনেকটাই কমবে'।বালিচুরি রুখতে তৎপর মঙ্গলকোট পুলিশ
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১
আরও খবর
মঙ্গলকোটের শোলাশিল্প গ্রাম বনকাপাসিতে ভয়াবহ আগুন
আইসি পিন্টু মুখার্জির বদলীতে 'বিষন্ন' মঙ্গলকোট
বাংলা না থাকলে স্বাধীনতার আন্দোলনটাই সফল হত না: বর্ধমান থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
বুধবার বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, 'বালি' নিয়ে কড়া বার্তা দিতে পারেন মমতা
বাংলাদেশের হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়, ধরা পড়ল সহযোগীও
বাংলাদেশের হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়, ধরা পড়ল সহযোগীও
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
নন্দীগ্রাম: ভোটের মুখে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সমিতির সদস্যের
'মমতা দিদি' আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন': বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি' আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন': বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর