পুবের কলম, ওয়েবডেস্ক: বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পুনিশোল গ্রামে ভোটার তালিকা প্রকাশের পর তৈরি হয়েছে বড় বিতর্ক। গ্রামটির মোট বাসিন্দা প্রায় ২৮ হাজার ১৩১ জন। কিন্তু প্রথম পর্যায়ের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে দেখা গেছে, গ্রামের প্রায় এক-তৃতীয়াংশ ভোটারের নামের পাশে লেখা রয়েছে ‘বিবেচনাধীন’। ফলে ওই গ্রাম পঞ্চায়েতের প্রায় ৮ হাজার ৫৫৩ জন মানুষের ভোটাধিকার এখন অনিশ্চয়তার মধ্যে ঝুলে রয়েছে।
আরও পড়ুন:
এই বিষয়ে সিপিআই(এম)-এর বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম বলেন, গ্রামের অধিকাংশ মানুষ ২০০২ সাল থেকেই নিয়মিত ভোট দিয়েছেন এবং বিভিন্ন নির্বাচনেও অংশ নিয়েছেন।
অথচ এখন তাঁদের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। এর জবাব রাজ্য ও কেন্দ্র—দুই পক্ষকেই দিতে হবে।আরও পড়ুন:
আরও পড়ুন:
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, যাঁদের নথিপত্র সঠিক নয়, তাঁদের নামই বিবেচনাধীন রাখা হয়েছে। তাঁর দাবি, অনেকেই বাংলাদেশ থেকে এসে ভুয়ো ভোটার পরিচয়পত্র তৈরি করেছিলেন, তাই যাচাইয়ের সময় তাঁদের নাম নিয়ে প্রশ্ন উঠেছে।