পুবের কলম, ওয়েবডেস্ক: আচমকাই এসএসসি’র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। চেয়ারম্যান পদে যোগ দেওয়ার চারমাসের মধ্যেই ইস্তফা। নিয়োগ বিতর্কের মধ্যেই এসএসসি’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ।
আরও পড়ুন:
আচমকাই এসএসসি’র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। চেয়ারম্যান পদে যোগ দেওয়ার চারমাসের মধ্যেই ইস্তফা। নিয়োগ বিতর্কের মধ্যেই এসএসসি’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ।
নতুন চেয়ারম্যান হচ্ছেন আইএএস অফিসার শুভ্র চক্রবর্তী। তিনি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের অধিকর্তা পদে কর্মরত। এই প্রথম সঃকুল সার্ভিস কমিশনের পদে বসলেন কোনও আইএএস অফিসার।আরও পড়ুন:
মাত্র চার মাস আগেই এসএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার। ১১ জানুয়ারি তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছিল। একের পর এক নিয়োগ বিতর্কে স্কুল সার্ভিস কমিশন তার মধ্যেই দায়িত্ব ছাড়লেন সিদ্ধার্থ মজুমদার।
ইতিমধ্যেই তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে নিয়েছে শিক্ষা দফতর।আরও পড়ুন:
সরকারি সূত্রের খবর, বুধবার বিকেল থেকেই জল্পনা চলছিল স্কুল সার্ভিস কমিশনে রদবদলের ব্যাপারে।
আরও পড়ুন:
চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে এবং কয়েকজন আধিকারিককেও বদলি করা হবে বলে খবর আগে থেকেই শোনা যাচ্ছিল। তার মধ্যেই ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। তিনি এর আগে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।
৬ বছর পর ফের হতে চলেছে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা।
সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিয়োগকারী সরকারি সংস্থা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)'র শীর্ষপদে বদল আনল রাজ্য সরকার। স্কুল শিক্ষাদফতর এদিন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নয়া চেয়ারম্যান দুটি দায়িত্বই পালন করবেন।এদিকে নিজাম প্যালেসে এসএসসি নিয়ে জোড়া জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করে সিবিআই। একদিকে এসএসসি কমিটির প্রাক্তন উপদেষ্টা এবং বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে, নিজাম প্যালেসের ১৩ তলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের আগে গোটা নিজাম প্যালেস চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। জানা গিয়েছে, চার পাতার একটি প্রশ্নপত্রও তৈরি করে রাখা হয় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য।
আরও পড়ুন:
উল্লেখ্য, এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী এবং নবম-দশমে সহকারি শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
আরও পড়ুন: