পুবের কলম ওয়েবডেস্ক: গ্রিসে গত মঙ্গলবার ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জন হয়েছে। তদন্তে নিযুক্ত এলেনি জাগেলিডু বলেন ৫৭ জনের শরীর থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও পুড়ে যাওয়া ট্রেনের বগির ভিতরে গিয়ে মৃতদের খোঁজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
এই ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সরকারি অবহেলাকে দায়ী করে একদিনের ধর্মঘট করেছে রেলকর্মীরা।
এথেন্স ও থেসালোনিকিতে ২০০০ এর বেশি মানুষ দ্বিতীয় দিনের জন্য বিক্ষোভে অংশ গ্রহন করেছে ।আরও পড়ুন:
অ্যাথেন্সের একজন ব্যক্তি বলেছেন, ‘আমরা প্রতিষ্ঠান, সরকার এবং অতীতের সরকাররের ওপরও ক্ষুব্ধ। কারণ তারা গ্রীক রেলওয়ের উন্নতির জন্য কিছুই করেনি।’একজন উদ্ধারকর্মী বলেছেন, এটা ‘সবচেয়ে কঠিন মুহূর্ত’ কারণ, জীবন বাঁচানোর পরিবর্তে আমাদের মৃতদেহ উদ্ধার করতে হবে।
’এক আগে ৩৫০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আগুন লেগে যায়। প্রথমে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে সংখ্যা বেড়ে ৫৭ জন হয়। আহত হয় কয়েক ডজন।