Deadly explosion shakes Iran: মৃত কমপক্ষে ২৫, আহত ৮ শতাধিক
আরও পড়ুন:
পুবের কলম,ওয়েবডেস্ক: Deadly explosion shakes Iran... ইরানের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বন্দরে শনিবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৮০০-এর বেশি। হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে তাঁরা।
ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে খবর।আরও পড়ুন:
Jhelum Water Release: বন্যা পরিস্থিতি পাকিস্তানে
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে দক্ষিণ ইরানের বান্দার আব্বাস শহর সংলগ্ন দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দর, শাহিদ রাজাই-তে এই বিস্ফোরণের ঘটনা ঘটে (Deadly explosion shakes Iran)। বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী ভবনের জানালা ও ছাদ উড়ে যায়, বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কম্পন ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূর থেকেও অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা শুরু হওয়ার সময় বন্দরের শহীদ রাজাই অংশে বিস্ফোরণটি ঘটে, তবে দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি।আরও পড়ুন:
রবিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় হতে পারে বৃষ্টি
আরও পড়ুন:
ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শাহিদ রাজাইতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন (Deadly explosion shakes Iran)। তিনি বলেন, বিস্ফোরণের কারণ ছিল কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক।তবে, ইরানের একজন সরকারের মুখপাত্র বলেছেন, রাসায়নিকগুলো সম্ভবত বিস্ফোরণের কারণ হলেও এটাকে মূল কারণ হিসেবে গণ্য করা যাবে না। নিরাপত্তার স্বার্থে বন্দরের আশেপাশের সব স্কুল ও অফিস রবিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন ঘটনাস্থলের কিছু ছবি
[caption id="attachment_136529" align="alignnone" width="1024"]
ঘটনাস্থল পরিদর্শনে দমকল বাহিনী[/caption][caption id="attachment_136530" align="alignnone" width="1024"]
দাও দাও করে জ্বলছে বন্দরের পাশে থাকা ঘরবাড়ির একাংশ[/caption]
[caption id="attachment_136531" align="alignnone" width="1024"]
বিস্ফোরণের জেরে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে[/caption]
[caption id="attachment_136532" align="alignnone" width="1024"]
বিস্ফোরণের পর স্বজনদের খোঁজে স্থানীয়রা[/caption]