ফলতা উপনির্বাচনে বিজেপির রেকর্ড জয়ের পর সরাসরি প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এবং দলের কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি দাবি করেন, “গণতন্ত্রের জয় হয়েছে, ভয় দেখানোর রাজনীতির পরাজয় ঘটেছে।”
আরও পড়ুন:
ফলতার পুনর্নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তিনি প্রায় ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।
তৃণমূল কংগ্রেস প্রার্থী জামানতও বাঁচাতে পারেননি। গোটা বাংলার মতোই ফলতায়ও গেরুয়া ঝড় অব্যাহত থাকায় রাজনৈতিক মহলে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২১ মে ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। এর আগে ভোটে কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ওই কেন্দ্রে ফের ভোটের নির্দেশ দেয়। রবিবার ফল ঘোষণার পর থেকেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা যায়।
আরও পড়ুন:
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “ফলতার জনগণ রায় দিয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে এবং ভয় দেখানোর রাজনীতির পরাজয় ঘটেছে। ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী শ্রী দেবাংশু পাণ্ডাজিকে অভিনন্দন। এই ফল পশ্চিমবঙ্গের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন।”
আরও পড়ুন:
এছাড়াও তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের কাজ সাধারণ মানুষ প্রত্যক্ষ করছেন বলেই দলের প্রতি সমর্থন আরও বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে রাজ্যের বিজেপি কর্মীদেরও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামী দিনেও পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাবে বিজেপি।