পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সীমিত (Restricted) বা সীমাবদ্ধ করে রাখার ঘটনায় মেটা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেন এই বিধিনিষেধ আরোপ করা হলো এবং তা কীভাবে তোলা সম্ভব, সে বিষয়ে মেটা প্রধান বা কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো জবাব মিলছে না বলে অভিযোগ তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক্স-এ কেজরিওয়াল নিজের অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে এটি "নির্দিষ্ট কিছু স্থানে অনুপলব্ধ"।
পোস্টে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, "কেন আপনারা আমার অ্যাকাউন্ট সীমাবদ্ধ করেছেন?
কোম্পানির পক্ষ থেকে কোনো সঠিক স্পষ্টীকরণ না পাওয়া এবং দীর্ঘসূত্রিতাকে মেটার "চরম খারাপ পরিষেবা" বলে অভিহিত করেন আপ প্রধান। কেজরিওয়ালের এই অভিযোগ প্রসঙ্গে মেটা কর্তৃপক্ষের দিক থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট সাময়িকভাবে সীমিত হয়ে পড়ার ঘটনাটি কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্কের মুখে পড়েছে মেটা।