জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সবাইকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দিনটি উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি দেশীয় তাঁত ও হস্তশিল্পের পণ্য কেনা এবং ব্যবহার করে দেশের কারিগরদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
আরও পড়ুন:
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, যেমন মানুষ বন্ধুত্ব দিবসে উৎসাহের সঙ্গে ফ্রেন্ডশিপ ব্যান্ড বিনিময় করে সম্পর্কের বন্ধনকে উদযাপন করে, তেমনি জাতীয় হস্তশিল্প দিবসেও দেশের সমৃদ্ধ তাঁত ও হস্তশিল্পের ঐতিহ্যকে সম্মান জানানো উচিত।
তাঁর মতে, প্রতিটি দেশীয় হস্তশিল্পের পণ্য কেনা শুধু শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই করে না, একই সঙ্গে লক্ষ লক্ষ তাঁতি ও কারিগরের জীবিকাকেও শক্তিশালী করে।আরও পড়ুন:
মোদি তাঁর বক্তব্যে ১৯০৫ সালের ৭ আগস্ট শুরু হওয়া ঐতিহাসিক স্বদেশি আন্দোলনের কথাও স্মরণ করেন। তিনি বলেন, স্বদেশি আন্দোলন গোটা দেশকে আত্মনির্ভরতার বার্তায় একসূত্রে বেঁধেছিল। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় জাতীয় হস্তশিল্প দিবস দেশের তাঁতি ও কারিগরদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের নানা প্রান্তে ছোট ছোট ঘর বা কর্মশালায় বসেই অসংখ্য শিল্পী অক্লান্ত পরিশ্রমে সুতি, রেশমসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্তশিল্পের সামগ্রী তৈরি করে চলেছেন। তাঁদের এই নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি দেওয়া আমাদের সবার দায়িত্ব।
আরও পড়ুন:
দেশবাসীর প্রতি তাঁর আহ্বান, অন্তত একটি হলেও দেশীয় হস্তশিল্প বা তাঁতের তৈরি পণ্য কিনুন। শুধু কেনাই নয়, সেই পণ্য নিয়ে একটি ছোট ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদেরও দেশীয় হস্তশিল্প ব্যবহারে উৎসাহিত করুন। তাঁর বিশ্বাস, এই ছোট উদ্যোগই দেশের ঐতিহ্য রক্ষা এবং কারিগরদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।