পুবের কলম,ওয়েবডেস্ক: গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে ইউপিএসসি ২০২৩-এর চূড়ান্ত ফলাফল । সারা দেশের মধ্যে ১০১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায়। সিভিল সার্ভিসের মেধাতালিকায় শীর্ষে উঠে এসেছে আদিত্য শ্রীবাস্তবের নাম। প্রথম দশের মধ্যে আছেন অনিমেষ প্রধান, মুহাম্মদ বুরহান জামান, নৌশীন, প্রমুখরা। তবে ১৮ র্যাঙ্ক করে মুসলিম মহিলাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন ওয়ার্দাহ খান।
আরও পড়ুন:
ওয়ার্দাহ খান। নয়ডার সেক্টর ৮২ বিবেক বিহারের বাসিন্দা।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ খালসা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক করেছেন। নয় বছর আগে বাবা’কে হারিয়ে মায়ের সঙ্গেই থাকেন তিনি। বাবা-মায়ের একমাত্র সন্তান ওয়ার্দাহ খান।https://twitter.com/ANI/status/1780238559028380156?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1780238559028380156%7Ctwgr%5E3c8646ba07e17120493e8f0305fefc3393a28abd%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Feducation%2Fupsc-civil-services-2023-topper-list-meet-noida-girl-wardah-khan-who-quit-corporate-job-and-now-scored-18th-rank-6865031%2F
আরও পড়ুন:
বাণিজ্য বিভাগ থেকে ইউপিএসসিতে কেন?সাংবাদিকদের প্রশ্নোত্তরে ওয়ার্দাহ খান জানান, তিনি প্রথম থেকেই ভূ-রাজনীতিতে,ইতিহাস এবং রাজনীতির মতো বিষয়গুলিতে আগ্রহী ছিলেন। এমনকি বিভিনন ডিবেট ও নানা রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি।
তবে অর্থনৈতিকভাবে ততটাও স্বচ্ছল ছিলেন না বলেই কর্পোরেট জবে ঢুকে যান। বেশ কয়েক মাস কাজও করেন তিনি। তবে পরে বোঝেন তিনি এই সব না, সরকারি কর্মচারী হতে চান। কর্পোরেট জীবন তাঁর জন্য না। ব্যস যেই ভাবা সেই কাজ। ভালো বেতনের কাজ ছেড়ে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ফলাফল আজ হাতে।আরও পড়ুন:
২০২২-র সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষ স্থানে ছিলেন ঈশিতা কিশোর। ওই বছর দ্বিতীয় ও তৃতীয় হন গরিমা লোহিয়া ও উমা হারাথি এবং স্মৃতি মিশ্র। ২০২১-এ প্রথম ৩টি স্থান দখল করেন শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল ও গামিনী শ্রিংলা।
আরও পড়ুন:
এবারের সিভিল সার্ভিসের চূড়ান্ত ফল প্রকাশের পর বিভিন্ন সরকারি দফতরে পোস্টিং পাবেন মোট ১,১০৫ জন। বিদেশ মন্ত্রক ও রাজস্ব দফতরে যোগ দেবেন বেশ কিছু অফিসার। আইপিএস হিসেবে কাজে যোগ দেওয়ার আগে দেওয়া হবে পুলিশের ট্রেনিং। এর পর রাজ্য় পুলিশ ও আধা সেনায় অফিসার হিসেব পোস্টিং পাবেন তাঁরা।
আরও পড়ুন:
চলতি বছরে কিছুদিনের মধ্যে ফের হবে ইউপিএস সিভিল সার্ভিসের পরীক্ষা। তার জন্য শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। এবার লোকসভা ভোট থাকায় পিছনে পারে ইউপিএস সিভিল সার্ভিসের প্রিলিমস, খবর সূত্রের।