আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তথা অ্যামাজন কর্তা জেফ বেজোস আসন্ন অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করেছেন। ছুটির মরসুমে ভোক্তা এবং ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় কেনাকাটা না করে টাকা জমানোর পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন:
সম্প্রতি সিএনএন কে দেওয়া এক সাক্ষাতকারে মার্কিনিদের উদ্দেশে বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী বলেন, আপাতত দামি নতুন গাড়ি, টিভি এবং ফ্রিজের মতো জিনিসগুলো কেনা থেকে বিরত থাকুন। মার্কিনযুক্তরাষ্ট্রও বিশ্ব মন্দার ঝুঁকির মধ্যে রয়েছে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘টেবিল থেকে কিছু ঝুঁকি নামিয়ে ফেলুন। হাতে কিছু নগদ টাকা জমা রাখুন। যদি আমরা আরও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ি… তাহলে সামান্য ঝুঁকি কমালেই ছোট ব্যবসায় এটি বড় পার্থক্য তৈরি করে দেবে। আপনাদের হিসাব-নিকাশ করে চলতে হবে।
’আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘যদি আপনি একটি বড় পর্দার টিভি কেনার কথা ভাবেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। আপনার কাছে টাকা সংগ্রহে রাখুন এবং দেখতে পারেন সামনে কী হয়। একটি নতুন গাড়ি, রেফ্রিজারেটর বা অন্য যেকোনো কিছুর ক্ষেত্রেও একই কথা সত্য। শুধুমাত্র কিছু ঝুঁকি সরিয়ে ফেলুন।
আরও পড়ুন: