আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতায় ফের আতঙ্ক ছড়াল সোয়াইন ফ্লু।আক্রান্ত হয়েছেন এক সত্তরোর্ধ্ব মহিলা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাওড়ার বাসিন্দা ওই মহিলার অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে জানা গিয়েছে।
তাঁকে রাখতে হয়েছে বাইপাপ সাপোর্টে।আরও পড়ুন:
গত বৃহস্পতিবার ওই বৃদ্ধা কে হাসপাতালে ভর্তি করা হয়। হৃৎস্পন্দনের হার ছিল অস্বাভাবিক, সংক্রমণ ছিল ২ টো ফুসফুসে। চিকিৎসকরা সবরকম পরীক্ষা করার পর জানা যায় ওই বৃদ্ধা সোয়াইন ফ্লু তে আক্রান্ত।
আরও পড়ুন:
এর আগে, করোনা আতঙ্কে মাঝেই গত বছরের মাঝামাঝি সোয়াই ফ্লু হানা দিয়েছিল কলকাতায়। জুন মাসে ৩ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবারেও বিচ্ছিন্নভাবে বেশ কয়েকজন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: