পুবের কলম ওয়েব ডেস্কঃ কলকাতার বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই শহরের একাধিক প্রান্তে বুলডোজার নামিয়ে ভাঙা হচ্ছে বেয়াইনি নির্মাণের অংশ। তিলজলা, বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ, উল্টোডাঙা ও বেহালা-সহ একাধিক এলাকায় একযোগে চলে এই অভিযান। বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল। সেই ঘোষণার পর শহর ও জেলার নানা প্রান্তে ধারাবাহিকভাবে চলছে উচ্ছেদ ও ভাঙার কাজ।
রবিবার সেই অভিযান আরও বড় আকার নেয়।আরও পড়ুন:
কসবায় বেআইনি বহুতল ভাঙার কাজ দেখতে নিজে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বোসপুকুর এলাকায় প্রশাসনের তৎপরতা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। অন্যদিকে, বেলেঘাটায় একাধিক বিতর্কিত নির্মাণে বুলডোজার চালানো হয়। তিলজলাতেও চিহ্নিত কয়েকটি নির্মাণ ভাঙার কাজ করে পুরসভা।
বালিগঞ্জ এলাকাতেও বহু তলা বেআইনি নির্মাণের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। যাতে কোনও অশান্তি বা বাধা না তৈরি হয়, সে দিকে নজর রাখে প্রশাসন। জানা গিয়েছে, বেলেঘাটায় যে বেআইনি নির্মাণটি ভাঙা হয়েছে, বেলেঘাটার ত্রাস রাজু নস্করের বেআইনি। এছাড়াও, তিলজলায় যে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে সেটি জাভেদ খানের ছেলে ফাইয়াজ খানের। সেখানেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। বালিগঞ্জের বাড়িটি হল সোনা পাপ্পুর তৈরি।আরও পড়ুন:
এই প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরকার কোনও রকম ছাড় দেবে না। যাঁরা নিয়ম ভেঙে নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনই যাঁরা এই কাজে আর্থিক বা অন্যভাবে সহযোগিতা করেছেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। তিনি আরও জানান, ইতিমধ্যে একাধিক নির্মাণ চিহ্নিত করা হয়েছে এবং ধাপে ধাপে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।