উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণের অভিযোগ, নীরব প্রশাসন।ভাঙড় ২ নম্বর ব্লকের ব্যেওতা–২ গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়া এলাকায় ওয়েটল্যান্ড জমিতে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে ওঠার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রের দাবি,জলাভূমির উপর বিশাল আকারের শেড নির্মাণ করা হচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না।
সেই নির্দেশের পরেও কীভাবে এই নির্মাণকাজ চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।অভিযোগ, দীর্ঘদিন ধরেই কুলবেড়িয়া এলাকায় ওয়েটল্যান্ড জমি ভরাট করে নির্মাণকাজ চলছে। প্রশাসনের নজরে বিষয়টি এলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।উল্লেখ্য, আনন্দপুর ও তারাতলায় অবৈধ নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে ভাঙড়ের এই ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।এ বিষয়ে ভাঙ্গড় দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আইএসএফ নেতা আরাবুল ইসলাম তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন এই অবৈধ নির্মাণের সঙ্গে প্রশাসনের একটা অংশ জড়িত আছে এবং এই অবৈধ নির্মাণ যদি বন্ধ না করে প্রশাসন তাহলে রাস্তায় নেমে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেবে।এই নির্মাণের সঙ্গে কারা কারা জড়িত, নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি রয়েছে কি না এবং ওয়েটল্যান্ড সংরক্ষণ আইন লঙ্ঘন হয়েছে কি না—তা খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে প্রশাসন ও পোলেরহাট থানার পুলিশের তরফে তদন্ত শুরু হয় কি না, সেদিকেই এখন নজর সবার।ভাঙড়ের ওয়েটল্যান্ডে চলছে অবৈধ নির্মাণ, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন স্থানীয়দের
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণের অভিযোগ, নীরব প্রশাসন।ভাঙড় ২ নম্বর ব্লকের ব্যেওতা–২ গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়া এলাকায় ওয়েটল্যান্ড জমিতে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে ওঠার অভিযোগ উঠেছে।
আসলাম হোসেন
প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ১৯:১২
আরও খবর
দখল হওয়া স্কুলের জমি পুনরুদ্ধার করল স্কুল পড়ুয়ারা, ক্যানিংয়ে ভাঙল বেআইনি নির্মাণ
গুয়াহাটিতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশি, ‘পুশব্যাক’-এর প্রস্তুতি প্রশাসনের
বেআইনি ক্যাফে ভাঙার নির্দেশ, শওকত পুত্র ইমরানকে নোটিস প্রশাসনের
তিলজলায় বেআইনি নির্মাণ আপাতত ভাঙা যাবে না, স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
কলকাতায় একাধিক এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে চলল বুলডোজার, কসবায় পৌঁছলেন অগ্নিমিত্রা
কলকাতায় একাধিক এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে চলল বুলডোজার, কসবায় পৌঁছলেন অগ্নিমিত্রা
তামিলনাড়ুর মন্ত্রিসভায় নতুন ২৩ মন্ত্রী, দীর্ঘ ৬০ বছর পর প্রশাসনে ফিরল কংগ্রেস
তামিলনাড়ুর মন্ত্রিসভায় নতুন ২৩ মন্ত্রী, দীর্ঘ ৬০ বছর পর প্রশাসনে ফিরল কংগ্রেস
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই চলল বুলডোজার, শুরু তিলজলার বেআইনি বিল্ডিং ভাঙার কাজ
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই চলল বুলডোজার, শুরু তিলজলার বেআইনি বিল্ডিং ভাঙার কাজ
প্রশাসন ‘দলদাস’ হলে কড়া ব্যবস্থা: বাংলার ভোট দফা নিয়ে কি বললেন জ্ঞানেশ কুমার!
প্রশাসন ‘দলদাস’ হলে কড়া ব্যবস্থা: বাংলার ভোট দফা নিয়ে কি বললেন জ্ঞানেশ কুমার!
গঙ্গাসাগরে অসুস্থ ভিন রাজ্যের দুই তীর্থ যাত্রী, চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠালো প্রশাসন
গঙ্গাসাগরে অসুস্থ ভিন রাজ্যের দুই তীর্থ যাত্রী, চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠালো প্রশাসন
রাতের অন্ধকারে বেআইনি নির্মাণ, পুকুর বাঁচাতে রাত জেগে পাহারা স্থানীয়দের
রাতের অন্ধকারে বেআইনি নির্মাণ, পুকুর বাঁচাতে রাত জেগে পাহারা স্থানীয়দের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র