পুবের কলম ওয়েব ডেস্কঃ  বিজেপি রাজ্যে সরকার গঠন করতেই একের পর এক পদক্ষেপ করছে। এবার কলকাতা শহরে বেআইনি পার্কিং রুখতে কঠোর হচ্ছে পুলিশ-প্রশাসন। অবৈধ পার্কিং বন্ধ করতে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। নির্দিষ্ট জায়গা ছাড়া কোনও পার্কিং করলে গুণতে হবে মোটা জরিমানা। রাস্তার দু’ধারে অবৈধ পার্কিংও বন্ধ করা হবে বলে বার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে নোটিস দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

 

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হওয়ার পরেই অগ্নিমিত্রা পল একাধিক বিষয়ে কড়া নজরদারির কথা জানিয়েছেন। বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ হবে বলে আগেই জানানো হয়েছে। এবার মহানগরের বেআইনি পার্কিং বন্ধেও কড়া বার্তা দিলেন মন্ত্রী। তিনি বলেন,  রবিবার নোটিস দিয়ে জানানো হয়েছে। রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেদিকে পার্কিংয়ের নিয়ম নেই, সেখানে কোনও গাড়ি রাখা হবে না।

কলকাতা শহরে ২৭টি ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং ইস্যুতে বিশেষ অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফ থেকে। কলকাতা পুরসভা অনুমোদিত জোনের বাইরে কোনও পার্কিং হবে না। পরিষ্কার সেই বার্তা দেওয়া হয়েছে। 

অগ্নিমিত্রা আরও বলেন, তবিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়। ওই টাকা রাজস্ব দপ্তরের আসে না। স্লিপ দিয়ে টাকা তোলা যাবে না।

দ অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে কোনও রাস্তায় পার্কিং করানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। ওয়ান লাইন পার্কিং, কতটা জায়গায় পার্কিং, ডিস প্লে বোর্ডে সেসব জানিয়ে দেওয়া থাকবে। পার্কিংয়ের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের নির্দিষ্ট পোশাক পরতে হবে। পার্কিং ফি বোর্ডে টাকার অঙ্ক উল্লেখ করতে হবে। সেই কথাও জানান হয়েছে।