পুবের কলম ওয়েব ডেস্কঃ জ্বর অল্প হলে এবার আর ব্যবহার করা যাবে না অ্যান্টি বায়োটিক । রবিবার এমনই নির্দেশ দেওয়া হল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চ বা আইসিএমআর । রবিবার আইসিএমআর-এর তরফে জারি করা একটি নির্দেশিকায় জানানো হয়েছে, অল্প জ্বরে এবং ভাইরাল ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আইসিএমআর-এর তরফে চিকিৎসকদের পরামর্শ দেওয়া হচ্ছে, এই ধরনের রোগীদের ওষুধ প্রেসক্রাইব করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে।
আরও পড়ুন:
নির্দেশিকা অনুষায়ী চিকিৎসকদের জানানো হয়েছে, ত্বক ও সূক্ষ কোষের সংক্রমণের ক্ষেত্রে পাঁচদিনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে।বাড়িতে থাকা নিউমোনিয়ার রোগীর ক্ষেত্রেও এই সময়সীমা পাঁচদিন। তবে নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা যাবে আটদিন।
আরও পড়ুন:
সামান্য জ্বরেও অনেকেই মুড়ি মুড়কির মত অ্যান্টিবায়োটিক খান।
আইসিএমআর নির্দেশিকায় বলেছে, কেবল গুরুতরভাবে অসুস্থ রোগীদের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের উদ্দেশ্যেও বলা হয়েছে রোগীর জ্বর হয়েছে দেখলেই অ্যান্টিবায়োটিক দেওয়ার অভ্যেস ছাড়তে হবে। অ্যান্টিবায়োটিক প্রগোয়ের আগে পরিক্ষা করতে দেখতে হবে আদৌ এই অসুখের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা ঠিক হবে কিনা। যদি শরীরে সংক্রমণ দেখা যায় তাহলে প্যাথলজিক্যাল টেস্ট ও রেডিয়োলজিক্যাল টেস্ট করিয়ে দেখতে হবে সংক্রমণ কি ধরনের। তার প্রভাব শরীরে কতটা প্রভাব ফেলেছে।তারপরই রোগীর অবস্থা বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সংক্রমণ গুরুতর না হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই উচিত। আইন রয়েছে প্রেসক্রিপশন ছাড়া কোনওভাবেই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। রয়েছে শাস্তির বিধানও। কিন্তু নজরদারি করার লোক কই।