পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারে সরকারি পোর্টাল 'রাইটস টু পাবলিক সার্ভিসেস' এর মাধ্যমে সমস্তিপুর জেলায় ডোনাল্ড ট্রাম্পের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন ঘিরে হইচই পড়ে গিয়েছে। এর আগে 'ডগবাবুর' নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন জমা পড়েছিল। বিহারে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কারণে এই মুহুর্তে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর চাহিদা তুঙ্গে।