পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করার মাধ্যমে পশ্চিমা বিশ্ব চলমান যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। এই মন্তব্য করেছেন রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। ব্রিটেনে অবস্থিত রুশ দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ডে মারিয়া জাখারোভার একটি বক্তব্য পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘পশ্চিমাদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড’ এবং ‘কিয়েভকে গোলাবারুদ সরবরাহ’ শুধু নিহত-আহতের সংখ্যাই বৃদ্ধি করবে না বরং এটি ন্যাটোকে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের পথে ধাবিত করতে পারে।
এত ঝুঁকি থাকার পরও পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত রেখেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাটর্স্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির ৬০০ সেনাকে হত্যার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। রাশিয়ার এ সংক্রান্ত দাবিকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে উল্লেখ করেছে তারা। এর আগে গত রবিবার রুশ প্রতিরক্ষামন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় শহর ক্রামাটর্স্কের দু’টি ভবনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। দোনেৎস্কে ইউক্রেনীয় হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ চালানো হয়েছে।ন্যাটো-রাশিয়া সংঘাতের শঙ্কা
ইমামা খাতুন
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৩, ০৮:৩০
আরও খবর
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প
ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প
ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর