পুবের কলম ওয়েব ডেস্ক: যুদ্ধ হচ্ছে ১২ হাজার ৬৪৬ কিলোমিটার দূরে ফিলিস্তিনের গাজায়।আর তার জন্যে টানা ৮ সপ্তাহ জুম্মার নামাজ রুখে দেওয়া হল শ্রীনগরের জামিয়া মসজিদে।জম্মু–কাশ্মীরের সব থেকে বড় ও ঐতিহ্যসম্পন্ন মসজিদে গত ৮ সপ্তাহ ধরে জুম্মার দিনে পা পড়েনি মুসল্লিদের।প্রশাসনের অজুহাত, আইনশৃঙ্খলার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজার নীরিহ মুসলমানদের উপর ইসরাইলের পাশবিকতার বিরোধীতা করে জমায়েত হোক এই মসজিদে, তা চাইছে না প্রশাসন। আর তার জন্য সপ্তাহের পর সপ্তাহ বন্ধ করে দেওয়া হচ্ছে জুম্মার নামাজ।আরও পড়ুন:
কাশ্মীরের নাওহাট্টার জামিয়া মসজিদের দেখভালের দায়িত্বে রয়েছে অঞ্জুমান আওকাফ।শুক্রবার প্রশাসনের খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানিয়েছে তারা।
মিরওয়াইজ–ই–কাশ্মীর ড. মৌলভী মুহাম্মদ উমর ফারুখকে গৃহবন্দী করার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা।আরও পড়ুন:
অঞ্জুমান আওকাফের পক্ষ থেকে বলা হয়েছে, মিরওয়াইজের উপর থেকে অযাচিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।গত ৮ সপ্তাহ ধরে নীরব হয়ে রয়েছে মসজিদ।প্রশাসনের এই বিদ্বেষপূর্ণ সিদ্ধান্ত ধর্মীয় অধিকারে যেমন হস্তক্ষেপ করছে, তেমনি মানুষের অনুভূতিতেও আঘাত দিচ্ছে।
আরও পড়ুন:
সাধারণ মানুষের গভীর টান আছে জামিয়া মসজিদ আর মিরওয়াইজের প্রতি।মিরওয়াইজকে গৃহবন্দী করার অর্থ, তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা।
আরও পড়ুন:
মসজিদে এভাবে দিনের পর দিন জুম্মার নামাজ বন্ধ করিয়ে দেওয়ার ঘটনাকে ভালো চোখে দেখছে না অঞ্জুমান আওকাফ।
আরও পড়ুন:
মিরওয়াইজ–ই–কাশ্মীর ড. মৌলভী মুহাম্মদ উমর ফারুখ ওই মসজিদে খুতবা দেন।তার কথা শুনুক শ্রীনগরবাসী, তা চাইছে না প্রশাসন। সেই জন্যেই গৃহবন্দী করা হয়েছে তাকে।
আরও পড়ুন: