মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার পূর্ব বর্ধমানে মোহন ভাগবতের সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষার কথা তুলে বর্ধমানে মোহন ভাগবতের সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল জেলা প্রশাসনের বিরুদ্ধে। এ দিন এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘রবিবার স্কুল ছুটি, তাহলে সমস্যা কোথায়?’ এই মামলায় শর্তসাপেক্ষে মোহন ভাগবতের সভার অনুমতি দিল আদালত। আগামী রবিবার পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা রয়েছে। এই সভার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আইনজীবী জানান, ‘বর্ধমানের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া মাঠে সভা হবে।
প্রায় ৫০ বিঘা মাঠের মধ্যে একটা ছোট অংশে সভা। এখানে লোকজন থাকেন না। দুটি স্কুল রয়েছে। একটা দেড় কিলোমিটার দূরে আর একটা দু-কিলোমিটার দূরে। অনুমতি নেওয়ার প্রয়োজনই ছিল না। কারণ স্পোর্টস অথরিটি অনুমতি দিয়েছে। কিন্তু যেহেতু মোহন ভাগবত জি জেড ক্যাটেগরি নিরাপত্তা পান সেই জন্য পুলিশকে আমরা একটা ফরমাল চিঠি দিয়েছিলাম। আগামী রবিবার ১৬ ফেব্রুয়ারি ১১টা থেকে বেলা ১২.১৫ পর্যন্ত সভায় উপস্থিত থাকবেন মোহন ভাগবতজি। কিন্তু পুলিশ জানায় অনুমতি দেওয়া সম্ভব নয়। মাধ্যমিক পরীক্ষা চলছে।’ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য লাউডস্পিকার বাজানোর উপর স্থগিতাদেশ জারি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত লাউডস্পিকার বাজানো যাবেনা। শুধুমাত্র সাউন্ডবক্স চালানো যাবে। ৫০০ মিটারের মধ্যে একটা স্কুল আছে, আর একটা দেড় কিলোমিটারের মধ্যে স্কুল রয়েছে। ৪৫টি মাইক লাগানোর আবেদন জানানো হয়েছে।’ এ দিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ‘রবিবার এবং মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের অনুষ্ঠান তাই কলকাতা হাইকোর্টের মনে হয় না কারাও অসুবিধা হবে। লোকসংখ্যা কমালে এবং লাউডস্পিকারের সাউন্ড যাতে কমিয়ে করা হয় আর মাইক কমালেই তো ঝামেলা থাকে না?’ সাই কমপ্লেক্সের মাঠ ৫০ বিঘা জমি জুড়ে। ১-২ কিমির মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই কোনও অনুমতি চাওয়ার দরকার নেই। সভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে আদালতের নির্দেশ, ‘শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। শধবিধি মেনে সভা করতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেই দিকে সংগঠকদের নজর দিতে হবে।’আরও খবর
আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী
বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা
হিন্দু দম্পতিরা অন্তত তিনটি করে সন্তান নিন: হিন্দু সমাজকে শক্তিশালী করার ডাক ভাগবতের
দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল
নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল
শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মনিরপেক্ষতার দুর্গ, তা ধ্বংস করতে চাইছে আরএসএস: গেরুয়া শিবিরকে আক্রমণ পিনারাই বিজয়নের
শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মনিরপেক্ষতার দুর্গ, তা ধ্বংস করতে চাইছে আরএসএস: গেরুয়া শিবিরকে আক্রমণ পিনারাই বিজয়নের
আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত
আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত
আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট
আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট
সংবিধানকে আক্রমণ করেছিল আরএসএস, এখনও তা অব্যাহত: সংঘকে নিশানা কংগ্রেস নেতার
সংবিধানকে আক্রমণ করেছিল আরএসএস, এখনও তা অব্যাহত: সংঘকে নিশানা কংগ্রেস নেতার
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর