পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের ভোটকেন্দ্রগুলির পরিকাঠামো নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। অভিযোগ, বহু বুথে এখনও বিদ্যুৎ, পানীয় জল, শৌচালয় ও র্যাম্পের মতো ন্যূনতম পরিষেবাই নেই। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের করা জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কমিশনকে নির্দেশ দিয়েছে, রাজ্যের বুথগুলির পরিকাঠামো উন্নয়নে তারা কী পদক্ষেপ করেছে, তার লিখিত বিবরণ আদালতে জমা দিতে হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, আগে রাজ্য সরকারের সংস্থা ম্যাকিনটোশ বার্নকে এই কাজের দায়িত্ব দেওয়া হলেও তারা মাঝপথে কাজ ছেড়ে দেয়, ফলে বহু বুথে পরিকাঠামোর উন্নয়ন অসম্পূর্ণ রয়ে গেছে বলে অভিযোগ। বিধানসভা নির্বাচন আসন্ন হওয়ায় এই বিষয়টি নিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন