পুবের কলম ওয়েবডেস্কঃ ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে গণ-ইফতার মজলিশ অনুষ্ঠিত হল মানিকতলা খালপাড়ে। সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরীদের জন্য আয়োজিত হয় এই ইফতার মজলিশের। মোট ৬৭০ জন অংশ নেন।
আরও পড়ুন:
ছিলেন বিশিষ্ট আইনজীবী একরামুল বারি, বিশিষ্ট সাংবাদিক অমল সরকার, বিশিষ্ট শিল্পোদ্যোগী আলমগীর ফকির, বিশিষ্ট তরুণ শিল্পোদ্যোগী আব্দুর রব মালি, শিক্ষা সংগঠক খাদেমুল ইসলাম, বাসার ভাই, নারায়ণ বণিক প্রমুখ।
আরও পড়ুন:
এসেছিলেন বাগুইআটি প্রত্যয় এর বন্ধুরা, নাটকের পাঠশালা ও ইউথোপিয়া- নাটকের দল। নাচের দলের বন্ধুরাও ছিলেন। ভাষা ও চেতনা সমিতির পক্ষে সম্পাদক ইমানুল হক জানান, ২০১৬ থেকে করে আসছেন সর্বধর্মসমন্বয়ের এই ইফতার ও ঈদ আগমনী।বেলুন দিয়ে কবিতা দিয়ে সাজানো হয় খালপাড় এলাকা।
আরও পড়ুন: