পুবের কলম ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টিতে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। ঋণ করে যা চাষ করেছিলেন, তাও এখন জলের তলায় পচছে। কি করে ঋণ মেটাবেন, কি ভাবে সংসার চালাবেন , কোনও কিছু ভেবে কূল পাচ্ছিলেন কৃষক। একপর্যায়ে হতাশাগ্রস্থ হয়ে আত্মঘাতী হন ওই কৃষক।
আরও পড়ুন:
উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় এ বার অতিবৃষ্টির ঘটনা ঘটেছে।
যার জেরে অন্তত ৩০টি জেলায় নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল।আরও পড়ুন:
পরিবার সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম ঘনশ্যাম বর্মা। মূলত ধারদেনা করে জমিতে ফসল লাগিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু বিগত কয়েক দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে সব ফসল প্রায় নষ্ট হয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
শনিবার সারা দিন বাড়িতেই ছিলেন ঘনশ্যাম।
বিকেলের পর ক্ষেত দেখতে বেরোন। কিছু ক্ষণের মধ্যে ফিরেও আসেন বাড়ি। তার পর থেকেই ঘরের দরজা বন্ধ। রাতে ডাকাডাকিতেও সাড়া না মেলায় দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায় তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তড়িঘড়ি করে তাকে নামানো হয়। কিন্তু ততক্ষণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, এবার তিনি ধার দেনা করে ফসল লাগিয়েছিলেন। ভেবেছিলেন এবারে ভালো ফসল হবে। এবং সঠিক দাম পাবেন। কিন্তু বৃষ্টির জন্য তার সব আশা ভঙ্গ হয়ে যায়। শনিবার বিকেলে সেই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেননি ক্ষুদ্র কৃষক ঘনশ্যাম। তার পরেই এই চরম সিদ্ধান্তে উপনীত হন তিনি।