পুবের কলম ওয়েবডেস্ক : বিগত কয়েকদিন থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোন বদল নেই। আকাশের মুখ প্রায়শই ভার। সবজায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে। শুক্রবারও সেই একই ছবি বর্তমান থাকল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
হাওয়া অফিস আরও জানিয়েছে, মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আবহাওয়ার এমন পরিস্থিতি। ফলে আগামী সপ্তাহতেও বৃষ্টি চলতে থাকবে বঙ্গে। এমনকি ৯টি জেলায় ভারী বৃষ্টির আগাম পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে খবর।
আরও পড়ুন:
পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির প্রভাবে আগামভাবে হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে।
এছাড়া কলকাতা-সহ দক্ষিণের অন্যন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা থাকছে।আরও পড়ুন:
আগামী শনিবার থেকে দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে এরপর থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
কিন্তু সোমবার থেকে উত্তরবঙ্গে ৫ জেলায় আবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। তাই এখনই উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না।আরও পড়ুন:
তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে প্রবল বৃষ্টির কারণে। ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। এমনকি এর প্রভাবে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ধসও নামতে পারে।
আরও পড়ুন: