পুবের কলম, ওয়েবডেস্ক: সমুদ্রসীমা অতিক্রম করায় আটক হওয়া মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে বড়সড় সাফল্য পেল ভারত ও বাংলাদেশ। বৃহস্পতিবার এক পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে ২৩ জন ভারতীয় মৎস্যজীবী এবং ভারত থেকে ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে। মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন-জীবিকা এবং মানবিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভারত সরকার সর্বদা ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা এবং কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। একইভাবে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে মানবিক কারণে বাংলাদেশের মৎস্যজীবীদেরও মুক্তি দেওয়া হয়েছে।