পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। মহাকুম্ভে মহাবিপর্যয় নিয়ে গাফিলতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছেন, যাদের অবহেলা ও গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেই ব্যক্তি, কর্তৃপক্ষ ও আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুন:
মহাকুম্ভে কোটি কোটি মানুষের জনসমাগম ছিল।
বিপর্যয় এড়াতে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তারপরও বুধবার মহাকুম্ভে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে হাজার হাজার মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। আহত হন ৬০ জন। এই ঘটনার পরই বদলে গিয়েছে মহামেলার পরিবেশ।