পুবের কলম ওয়েব ডেস্ক: কর্মীদের যখন-তখন ট্রান্সফার, ছাঁটাই ও কাজে হয়রানির অভিযোগ তুলে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন:
ব্যাঙ্ককর্মীদের এই সংগঠনের তরফে ঠিক করা হয়েছে, আগামী ১৯ তারিখ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট করা হবে। সংগঠনটির দাবি, যে কাজের জন্য ব্যাংকে নিয়োগ করা হয়েছে তার বাইরে গিয়ে অতিরিক্ত কাজ করতে চাপ দেওয়া হচ্ছে। কর্মীদের যখন-তখন ট্রান্সফার করে হয়রানি করা হচ্ছে। ব্যাঙ্ক বেসরকারীকরণের মাধ্যমে কর্মীদের কাজের জায়গাকে নষ্ট করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
বেসরকারি ব্যাঙ্কগুলো কর্মীদের বিভিন্ন অধিকার বা দাবি মেনে নিচ্ছে না বলে অভিযোগ।আরও পড়ুন:
এ নিয়ে সংগঠনের রাজ্য সভাপতি রাজের নাগর জানান, ট্রেড ইউনিয়নের উপর আক্রমণ বৃদ্ধি, চাকরি এবং অধিকারের নিশ্চয়তা, দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘনের প্রতিবাদ ও কর্মীদের যখন-তখন ট্রান্সফার বা সামান্য ভুলেই অপরাধী বানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
ব্যাঙ্ক কর্মীদের উপযুক্ত বেতন না দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ব্যাঙ্কের কর্মীরা সরকার এবং কর্তৃপক্ষের নানান সিদ্ধান্তে হেনস্থার শিকার হচ্ছেন। আমাদের প্রাপ্য দাবি অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না, তাই ব্যাঙ্কিং পরিষেবাকে মানুষের স্বার্থে এবং আগামী দিনে যাতে মানুষের সঞ্চিত অর্থ সুনিশ্চিত থাকে, তার জন্য আমরা এই ধর্মঘটে ডাক দিয়েছি।