পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার সাতসকালে সাইকেল নিয়ে কলকাতা ময়দান এলাকায় টহল দিলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
আরও পড়ুন:
সাইকেল নিয়ে কলকাতার পুলিশ কমিশনার কে এভাবে রাজপথে দেখে চমকে যান অনেকেই। নগরপালের সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।
আরও পড়ুন:
উল্লেখ্য গত বুধবার ময়দান এলাকায় এক প্রাতঃভ্রমণকারী ছিনতাইবাজদের কবলে পড়ে রীতিমতো রক্তাক্ত হন।
এই ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।আরও পড়ুন:
রবিবার সকালে একেবারে প্রাতঃভ্রমণকারীদের মতই সাইকেল নিয়ে রাস্তায় নামেন কলকাতার নগরপাল। কথাবার্তা বলেন মর্নিং ওয়াকারদের সঙ্গে। প্রহরারত পুলিশদের বেশ কিছু নির্দেশও দেন।