পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে এদিন উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি রাজ্যগুলিকে করোনার ভ্রুকুটি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এখনই মাস্ক বাধ্যতামূলক করা না হলেও মাস্ক ব্যবহারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বেশি করে করোনা পরীক্ষার উপর জোর দিয়েছেন। জোর দিয়েছেন জিনোম সিকোয়েন্সিয়ের উপর।
তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন:
পাশাপাশি, তিনি রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন, হাসপাতাল ও পরিকাঠামো তৈরি রাখতে।
আরও পড়ুন:
এদিকে, এদিনই করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ আগত যাত্রীদের মধ্যে র্যানডম আরটিপিসিআর স্যাম্পলিংও শুরু হয়েছে।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত বিদেশ থেকে আগত ২ শতাংশের এই পরীক্ষা হয়েছে।
দেশে এখনও পর্যন্ত ৩ জনের শরীরে ওমিক্রন সাব-ভেরিয়্যান্টের (বিএফ-৭) হদিশ মিলেছে।আরও পড়ুন:
সব রাজ্যকে প্রতিটি কোভিড সংক্রমিতের জিনোম সিকোয়েন্সিং করতে বলা হয়েছে। নতুন ভেরিয়েন্টের সন্ধানে নজরদারি চালাতে এটি স্বাস্থ্য আধিকারিকদের সাহায্য করবে।
আরও পড়ুন:
গত কয়েক দিন ধরে, বিশ্বে কোভিড সংক্রমণের ঘটনা বাড়ছে, কিন্তু ভারতে আক্রান্তের হার কম। আমরা চিনে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ এবং এর কারণে মৃত্যু দেখছি।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকার মহামারির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দিয়েছে। এ পর্যন্ত ২২০ কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
একাধিক রাজ্যও তৎপরতা শুরু করেছে। কর্নাটক সরকার রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করেছে। ফ্লু, সর্দি-জ্বর হলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তৎপরতা শুরু হয়েছে দিল্লি ও উত্তরপ্রদেশেও।
আরও পড়ুন: