আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, এর সঙ্গে রয়েছে ওমিক্রনের রক্তচক্ষু। আজ সোমবার থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ চালু। এমতাবস্থায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল বেলুড়মঠ। রামকৃষ্ণমিশনের পক্ষ থেকে সোমবার সকালে ট্যুইট করে এই কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ২.১.২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
নতুন বছরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। সরকারের তরফে আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এই আবহে সরকারের পরবর্তী নির্দেশিকার পরই বেলুড় মঠের তরফে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: