আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা কাঁটায় বিদ্ধ হয়ে শেষপর্যন্ত পিছিয়ে গেল একটি দেশের প্রধানমন্ত্রীর বিয়ে। কি অবাক হচ্ছেন তো কিন্তু অতিমারীর এই বাড়বাড়ন্তের জেরে নিজের বিয়ে পিছিয়ে দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। তাঁর দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফর্ড । তাঁরা নিজেদের বিয়ের দিনক্ষণ এখনও ঘোষণা করেননি।
তবে তাঁদের সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু নিউজিল্যান্ডে আচমকাই মাথাচাড়া দিয়েছে ওমিক্রন আতঙ্ক। এমন পরিস্থিতিতে বিয়ে পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।ওমিক্রন রুখতে সে দেশে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। বলা হয়েছে একটি বিবাহ অনুষ্ঠানে সর্বোচ্চ ১০০ জন উপস্থিত থাকতে পারবেন।
সকলের ডাবল ডোজ টিকাকরণ সম্পূর্ণ হতে হবে।আরও পড়ুন:
এই নিয়ম কার্যকর করার পরই নিজের বিয়ে পিছিয়ে দেন জেসিন্ডা আর্ডের্ন। বলেন, “আমার বিয়ে এখনই হচ্ছে না। বহু দেশবাসীর একই ধরনের অভিজ্ঞতা হচ্ছে। আমিও তাদের সঙ্গী হলাম। এবং এই পরিস্থিতির জন্য যাঁদের নিজেদের বিয়ে পিছিয়ে দিতে হচ্ছে, তাঁদের জন্য আমি দুঃখিত।”