পুবের কলম প্রতিবেদক: বিশিষ্ট সাংবাদিক শেখ সদর নঈম মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুর পরদিন বুধবার বিকেলে ‘পুবের কলম’ দফতরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পুবের কলম-এর সাংবাদিকরা ছাড়াও এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, সদর নঈমের পুত্র শেখ সদর সইফ, হুগলি জেলা পরিষদের সদস্যা সাহিনা সুলতানা, ম্যানেজার কাজী আলি আকবর প্রমুখ।
আরও পড়ুন:
[caption id="attachment_105198" align="aligncenter" width="479"]
দোয়ারত পুবের কলমের এর কর্মীরা[/caption]
পুবের কলম-এর হিন্দু-মুসলিম, নারী-পুরুষ সমস্ত কর্মীই এই স্মরণ অনুষ্ঠান শামিল হন। শেখ সদর নঈমের জন্য অনেকেরই চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল।
আরও পড়ুন:
স্মৃতিচারণা করতে গিয়ে পুবের কলম সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন, সদর নঈম প্রথমে দ্য টেলিগ্রাফ, ইংরেজি স্টেটসম্যান ও এশিয়ান এজ-এ লিখতেন। এরপর তিনি ইংরেজি স্টেটসম্যান পত্রিকায় ইকনমিক এডিটর-এর দায়িত্ব পান। পরে তিনি বাংলা স্টেটসম্যান পত্রিকায় সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। নঈম সাহেব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। কাজের মধ্যেই আন¨ খুঁজে নিতেন।
আরও পড়ুন:
দৈনিক পুবের কলম পত্রিকার সঙ্গেও তাঁর ছিল গভীর সম্পর্ক। এদিনের স্মরণ অনুষ্ঠানে সেই কথাই বারবার উঠে আসে। সদর নঈমের পুত্র সইফ বলেন, বাবা বাড়িতে থেকে কাজ করলেও পুবের কলম-এর জন্য খুব ভাবতেন। ওঁর কাছে লেখাটাই আগে। কোথাও যাওয়ার প্ল্যান থাকলেও তা বাতিল হয়ে যেত লেখার জন্য। তিনি আসলেই লিখতে ও কাজ করতে ভালোবাসতেন।
আরও পড়ুন: