পারিজাত মোল্লা, মঙ্গলকোটঃ শুক্রবার মঙ্গলকোটের উজিরপুর পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি সংঘের উদ্যোগে এবং শংকর মুর্মু ও মীনাক্ষী মুর্মুর পরিপূর্ণ সহায়তায় আদিবাসী সম্প্রদায়ের মাঘ পরব অনুষ্ঠিত হয় মঙ্গলকোটের চানক অঞ্চলের উজিরপুর গ্রামে। মাঘ পরবকে ঘিরে প্রতিবছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন:
আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন মোড়লদের এদিন সংবর্ধনা প্রদান করে উপস্থিত নেতৃত্বরা। ভারতবর্ষে মাহালী, পাহাড়িয়া, বেদে, লোধা, লোহার, মুন্ডা, বৃহৎ জনগোষ্ঠীর সাঁওতাল প্রভৃতি সম্প্রদায়ের ইতিহাস ওতোপ্রতো ভাবে জড়িত।
পিছিয়ে পরা আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।আরও পড়ুন:

আদিবাসীদের সম্ভ্রান্ত ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বিভিন্ন পরবের মধ্যে মাঘ পরব এক অন্যতম নিদর্শন রাখে। এ বছরে এলাকার দুঃস্থ ও গরিবদের হাতে বস্ত্র তুলে দেন অনুষ্ঠানের আয়োজক শংকর মুর্মু।
মঙ্গলকোটের ৩০টি দল নিয়ে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আদিবাসী গান, কবিতা ও নৃত্যে মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক মহিলা পাশাপাশি ধামসা মাদলের নৃত্যে পুরুষদের সংযোজন এক অসাম্য নিদর্শন রাখে। উজিরপুর পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি সংঘের সম্পাদক বুদন টুডু জানান, প্রতি বছরই শংকরদার পরিপূর্ণ সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করে থাকি। এবছরে তার কোন ব্যতিক্রম নেই। পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একই ছাতার তলায় নিয়ে আনতে পেরে আমরা ধন্য"।