পুবের কলম প্রতিবেদক : পহেলগাঁও হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। এজন্য মুখ্যমন্ত্রী বুধবার সকালেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জয় হিন্দ, জয় ইন্ডিয়া। এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছেন।
এরপর নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন দেশের সুরক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে রাজ্য। কোনো বিভেদ যেন না হয়। বিভ্রান্তিমূলক খবর না ছড়ানোর পরামর্শ দিয়েছেন মমতা। তবে অপারেশন সিঁদুরের এর পরে পাকিস্তানের পক্ষ থেকেও প্রত্যাঘাতের সমভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতির উপর নজর রাখছে না আতঙ্কিত হওয়ার কিছু নেই| বললেন কোন তথ্য থাকলে মেসেজ করতে পারেন| তবে ভুয়া খবর বা মিথ্যা তথ্য ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা।আরও পড়ুন:
অপারেশনের সিন্দুরের পরে| ২৪ ঘন্টার জন্য বিপর্যয় মোকাবিলা দফতর চালু করা হচ্ছে। পুলিশকে ওই বিষয়ে সতর্ক করা হয়েছে। নজরদারি বাড়াবেন থানার আইসিরা, জেলার পুলিশ সুপাররা। নিরাপত্তায় জড়িত আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত সংলগ্ন জেলায় কড়া নিরাপত্তা বজায় রাখতে বলেছেন।আরও পড়ুন:
যুদ্ধের আবহে বাচ্চারা বাড়িতেই থাক, এমনটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে বেসরকারি যে সমস্ত স্কুল এখনো খোলা রয়েছে সেখানে রবীন্দ্রজয়ন্তীর দিন থেকেই স্কুল বন্ধ করবার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। যদিও এই নিয়ে কোনও লিখিত গাইডলাইন তিনি পাঠাচ্ছেন না| সরকারি স্কুলগুলিতে আগেই ছুটি পড়ে গিয়েছে। এবার সাম্প্রতিক পরিস্থিতিতে বেসরকারি স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলেও ছুটি ঘোষণার আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
আরও পড়ুন: হুতি আক্রমণে স্তব্ধ ইসরাইলি বিমান বন্দর, উড়ান বাতিল একাধিক সংস্থার
আরও পড়ুন:
যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে, বেশি মুনাফার লোভে যাতে জিনিসপত্রের দাম না বাড়িয়ে দেওয়া হয় সেদিকে লক্ষ রাখছে রাজ্য প্রশাসন। আমজনতা যাতে কালোবাজারির ফাঁদে না পড়ে সেজন্য ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।