পুবের কলম ওয়েবডেস্ক: টানা ৬ ম্যাচে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে তারা ৪-১ গোলে হারিয়েছে লেভেন্তেকে। রিয়ালের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এতে লস ব্লাঙ্কোসদের জার্সিতে গোলের হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। আর তাতেই দলের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে রিয়াল কোচ জাভি অ্যালান্সো।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘শুরু থেকেই ম্যাচটা দারুণ ছিল। আমাদের রক্ষণ খুবই ভালো ছিল। এগিয়ে যেতে এমবাপ্পের প্রথম গোলটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।’ এই জয়ের ফলে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল।আরও পড়ুন:
এ ম্যাচের ১৮তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক গোলে এগিয়ে যায় রিয়াল।
এর কিছুক্ষণ পরই তার অ্যাসিস্টে সতীর্থ ফ্রাঙ্কো মাস্তানুয়োনো ভলিতে গোল করে লা লিগায় নিজের প্রথম গোলের দেখা পান। মাত্র ১৮ বছর বয়সে গোল করে এই আর্জেন্টাইন ফুটবলার ভিনিকে পিছনে ফেলে রিয়ালের চতুর্থ কনিষ্ঠতম লা লিগা গোলদাতা হিসেবে নিজের নাম লেখান।আরও পড়ুন:
৩২তম মিনিটে লেভান্তের হয়ে একটি গোল শোধ করেন এট্টা এয়ং। এরপর ম্যাচের ৬৪ ও ৬৬ মিনিটে এমবাপ্পের দুটি গোলের কাঁধে চেপে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ের মধ্য দিয়ে রিয়াল কোচ জাভি অ্যালান্সো ক্লাবের দ্বিতীয় ম্যানেজার হিসেবে লা লিগার প্রথম ছয় ম্যাচে টানা জয় পাওয়ার রেকর্ড গড়লেন।