পুবের কলম ওয়েব ডেস্ক : অনলাইনে লাইভস্ট্রিম করে মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপনে মহিলাদের মডেল হিসাবে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে চিন সরকার। অনলাইনে বিজ্ঞাপনে মহিলারা অন্তর্বাস পরে হাজির হলে তা সমাজে অশালীনতা ও ভুল বার্তা ছড়াচ্ছে বলে মনে করছে সরকার। ফলে সরকারি নিষেধাজ্ঞার পর অনলাইনে মহিলাদের মডেল হিসাবে ব্যবহার বন্ধ হয়েছে।
আর এই সুযোগে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের মুনাফায় ঘাটতির কথা বলে পুরুষদের দিয়ে অন্তর্বাসের মডেলিং করাচ্ছে। পুরুষ মডেলরা চিনে এখন অন্তর্বাস পরে বিজ্ঞাপন করছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি জানিয়েছে, মহিলা মডেলদের অন্তর্বাস পরে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা রয়েছে, পুরুষদের এক্ষেত্রে এমন কোনও বাধা নেই।