পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লি, মহারাষ্ট্র, ব্যাঙ্গালুরু পর এবার কি কলকাতাতে ওমিক্রন আতঙ্ক! কলকাতা বিমানবন্দরে এই মহিলার দেহে করোনা সংক্রমণের জীবাণূ মিলেছে। ওমিক্রন সন্দেহে তাঁকে বেলেঘাটা আইডি তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
আক্রান্ত মহিলা ব্রিটেন থেকে কলকাতায় ফিরেছেন। কলকাতা বিমানবন্দরে নামতেই তাঁর করোনার টেস্ট করা হয়। সেখানে তাঁর মৃদু উপসর্গ ধরা পড়ে। জিনোম সিকোয়েন্সিংয়ের পরে ওই মহিলা ওমিক্রন আক্রান্ত কিনা জানা যাবে। মহিলা আলিপুরের বাসিন্দা বলে জানা গেছে