ইনামুল হক, বসিরহাট: দুয়ারে সরকার প্রকল্পের পর এবার পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কাজ শুরু করেছে রাজ্য সরকার। রবিবার ছুটির দিনে সাত সকালে বিডিওসহ প্রশাসনিক কর্তারা সুন্দরবনে পাড়ায় প্রকল্পের কর্মসূচিতে হাজির হলেন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের নেরুলি, নিমিচি, চৈতল সহ বেশ কয়েকটি গ্রামে সরজমিনে খতিয়ে দেখলেন বিডিও সেলিম হাবিব, জয়েন্ট বিডিও প্রিয়াংকা মন্ডল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমিরুল ইসলাম সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন প্রত্যন্ত গ্রামের দুয়ারে রীতিমতো মাদুর, বেঞ্চ পেতে একদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৩৭টি প্রকল্পের কি কি সুবিধা পেয়েছে কোনটা অসুবিধা আছে এমনকি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে কিনা সবটা সরজমিনের খতিয়ে দেখলেন তারা।
পাশাপাশি বাসিন্দাদের অভাব অভিযোগের কথা খাতায়-কলমে লিপিবদ্ধ করলেন। এদিন পাঁচটা গ্রামের কয়েক হাজার গ্রামবাসীর সঙ্গে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কর্মসূচি নিয়ে মতবিনিময় করলেন। বিডিও সেলিম হাবিব, উপপ্রধান আমিরুল ইসলামের এই উদ্যোগের ভুয়ষি প্রশংসা করেন প্রান্তিক মানুষেরা। হাতে হাতে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ব্যবস্হা করে দেওয়ায় রীতিমতো খুশি তারা।সুন্দরবনে বিদ্যাধরী তীরে পাড়ায় সমাধান: সরজমিনে বিডিওসহ প্রশাসনিক কর্তারা
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৪:৩৩
আরও খবর
‘হুজুর, আমরা বেঁচে আছি’ বিডিওকে স্মারকলিপি দিয়ে আর্তি পাঁচ ‘মৃত’ ভোটারের
সুন্দরবনে বাড়ল মাছরাঙার সংখ্যা
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
সুন্দরবনের মাটিতে আপেল গাছ
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর