পুবের কলম ওয়েবডেস্ক: শনি ও রবিবার শিয়ালদহ-দমদম শাখায় বাতিল ২৭টি ট্রেন। এদিন শিয়ালদহ ও দমদমের মাঝে ব্রিজের গার্ডার বদলের কাজ চলার কথা। তার জেরেই বাতিল মোট ২৭টি ট্রেন। প্রবল ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা।

২৮ জুন, শনিবার রাত সওয়া ১০টা নাগাদ শুরু হবে কাজ।
চলবে রবিবার সকাল ৮টা পর্যন্ত। ফলে এই ১০ ঘণ্টা বিঘ্নিত হবে শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ ও মেন লাইনের ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, শনিবার রাতে বাতিল ১৪টি ট্রেন। রবিবার চলবে না ১৩ টি ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগে চালানো হবে স্পেশাল ট্রেনও।

শনিবার আপ শিয়ালদহ – গোবরডাঙ্গা আপ 33685 ও ডাউন 33686 ডাউন শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31838 আপ শিয়ালদহ – বারাসাত 33401, 33447 ও ডাউন 33402, 33436 আপ শিয়ালদহ – দত্তপুকুর 33621 ও ডাউন 33628 ডাউন বারাকপুর – শিয়ালদহ 31236 আপ দমদম – বারাকপুর 33231 ও ডাউন 33232 আপ দমদম – গোবরডাঙ্গা 33271 আপ শিয়ালদহ – বনগাঁ 33859 9 ডাউন 33858 আপ শিয়ালদহ – নৈহাটি 31429, 31435, 31445, 31447 ও ডাউন 31436, 31438, 31444, 31446 আপ শিয়ালদহ – রানাঘাট 31601, 31623, 31629, 31631 ও ডাউন 31602, 31636 আপ বিধাননগর – ব্যারাকপুর 31261 আপ শিয়ালদহ – ব্যারাকপুর 31239 ও ডাউন 31238 আপ শিয়ালদহ – হাসনাবাদ 33533 ও ডাউন 33538 আপ শিয়ালদহ – শান্তিপুর 31541 ও ডাউন 31538

রবিবার আপ শিয়ালদহ – দত্তপুকুর 33613 ও ডাউন 33612, 33616 আপ শিয়ালদহ – হাসনাবাদ 33513 ও ডাউন 33514 ডাউন বারাসাত – শিয়ালদহ 33432 আপ বারাসাত – দত্তপুকুর 33357 আপ শিয়ালদহ – বারাকপুর 31213, 31221 ও ডাউন 31214 আপ শিয়ালদহ – শান্তিপুর 31513 ও ডাউন 31512, 31514 আপ শিয়ালদহ – গেদে 31913 ও ডাউন 31912 আপ শিয়ালদহ – নৈহাটি 31471, 31415 ও ডাউন 31412 আপ শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31815, 31817 ও ডাউন 31812, 31818 আপ শিয়ালদহ – কল্যাণী সীমান্ত 31311, 31313, 31315 ও ডাউন 31312, 31314, 31316 আপ শিয়ালদহ – রানাঘাট 31615, 31617 ও ডাউন 31612, 31614 আপ শিয়ালদহ – বনগাঁ 33813, 33821 ও ডাউন 33818, 33822 আপ শিয়ালদহ – হাবরা 33651, 33653 ও ডাউন 33652